,

‘দুদকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা নেই ’

 

 

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে সাংবাদিক প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে শৃঙ্খলা রক্ষায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।শনিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

050941Dudok-02

দুদক চেয়ারম্যান বলেন, দুদক কোনো মানুষকে অযথা হয়রানি করবে না। তবে কোনো অপরাধীকে ছাড়ও দেওয়া হবে না।
তিনি আরো বলেন, দুর্নীতি দমনে কেবল আইনি ব্যবস্থা নিয়ে অপরাধীকে জেলে পাঠানোই বড় কথা নয়। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। এ প্রসঙ্গে তিনি দেশের ৮৫ লাখ শিশু শিক্ষার্থীদের সচেতন করে দুর্নীতি দমনে ভূমিকা রাখতে চান বলে উল্লেখ করেন।
এ সময় দুদক এখনো নখ-দন্তহীন কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নে তিনি বলেন, দুদক আইনে নখও আছে, দন্তও আছে। তরবারি যদি ব্যবহার করা না হয় তাহলে তাতে জং (মরিচা) পড়ে যায়। দুদকেও তেমনটি হয়েছিল।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির কাজ বাংলাদেশের শেষ প্রান্ত সাতক্ষীরার শ্যামনগর থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে তিনি টেকনাফ, তেঁতুলিয়া ও জকিগঞ্জের মতো প্রত্যন্ত এলাকায় গিয়ে জনগণকে সচেতন করে তুলবেন। শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দুর্নীতি দূর করতে পারলে সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ সহজ হবে বলে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরা দুর্নীতিমুক্ত হলে ছাত্র-ছাত্রীরাও দুর্নীতিমুক্ত হবে। তারা দুর্নীতির স্পর্শে যাবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহতেশামুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে