বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর ৩৩ শতাংশ কাজ সম্পন্ন : কাদের

Obaidul-Quaderনিউজ ডেস্ক : পদ্মা সেতুর ৩৩ শতাংশ বলে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী মে মাস থেকে কাজের গতি আরো বাড়বে। সেতুর ৯টি পাইল স্থাপনের কাজ শেষ হয়েছে।’

তিনি আরো বলেন, পদ্মা সেতুর বিষয়ে যাতে অতিকথন না হয় এজন্য প্রতি ২ মাস অন্তর কাজের অগ্রগতি সাংবাদিকের অবগত করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুর হক ও পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলামসহ অন্যরা।

এ জাতীয় আরও খবর