,

মোটা চাল মেশিনে হচ্ছে সরু, যাচ্ছে বাজারে!

photo-1460756510নিউজ ডেস্ক : পাবনায় মোটা ও নিম্নমানের চাল মেশিনে কেটে চিকন (সরু) করে বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার ঈশ্বরদী উপজেলার বেশ কয়েকটি রাইস মিলে মোটা চাল ছেঁটে চিকন ও পলিশ (মসৃণ) করার পর পলিথিন-চটের বস্তায় ভরে বিক্রি করা হচ্ছে।

বিষয়টি জানার পরও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না বলেও অভিযোগ রয়েছে। ফলে সাধারণ ক্রেতারা একদিকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে নানা অসুখের শিকার হচ্ছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সহজ যোগাযোগের কারণে ঈশ্বরদী গুরুত্বপূর্ণ এলাকা। এখানে উত্তরাঞ্চলের বৃহৎ চাল মোকাম গড়ে উঠেছে। ছোট-বড় প্রায় সাত শতাধিক ধান চাতাল রয়েছে এখানে। এসব চাতালে প্রায় ২০ হাজার নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে।

সূত্র জানায়, অটোরাইস মিলে ভালো ব্যবসা হওয়ায় অনেক মালিক মোটা চাল ছেঁটে চিকন করার প্রকল্প হাতে নেয়। তারা দীর্ঘদিন থেকে নিম্নমানের ইরি ধানের মোটা চাল ছেঁটে চিকন করে বাসমতি, কাটারিভোগসহ নামি-দামি চালের সঙ্গে মিশিয়ে বাজারজাত করে আসছে।

এ ব্যাপারে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা শাখার সাধারণ সম্পাদক জেবুন্নেচ্ছা ববিন বলেন, এ বিষয়ে প্রশাসন অবহিত থাকলেও তারা ব্যবস্থা নেয় না।

পাবনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো, মাঈন উদ্দিন জানান, বিষয়টি তারাও শুনেছেন। তবে সুনির্দিষ্ট করে কেউ অভিযোগ জানায়নি। তাই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

পাবনার সিভিল সার্জন ডা. সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, এ ধরনের চাল স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ