,

বাংলাদেশে আইএসের কোনো সাংগঠনিক ভিত্তি নেই : আসাদুজ্জামান খান কামাল

 

 
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কথিত বাংলাদেশ প্রধানের সাক্ষাৎকার প্রকাশ দেশি-বিদেশি ষড়যন্ত্র। বাংলাদেশে আইএসের কোনো সাংগঠনিক ভিত্তি নেই, তবে তাদের অনুসারী থাকতে পারে।’শুক্রবার রাজধানীর ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসের অস্তিত্বেরও কোনো কিছু পাওয়া যায়নি এদেশে। তবে তারা যেন এদেশে ঘাঁটি গড়তে না পারে সেজন্য সরকারের সংস্থাগুলো কাজ করছে।

safe_image.php_3

মন্ত্রী আরো বলেন, যা প্রকাশিত তা আর্ন্তজাতিক ষড়যন্ত্রেরই অংশ। এর কোনো ভিত্তি নেই। এই ষড়যন্ত্রের অন্যতম উদ্দেশ্যে হলো এদেশে যে জঙ্গি আছে তা প্রমাণ করা। যা কোনদিনই সম্ভব হবে না। কেননা এই সরকার জঙ্গিবাদকে কখনোই সমর্থন করে না।উল্লেখ্য, বুধবার আইএসের মুখপত্র `দাবিক` ম্যাগাজিনে জঙ্গিগোষ্ঠীটির কথিত বাংলাদেশ শাখার প্রধান হিসেবে অজ্ঞাত পরিচয়ের শেখ আবু-ইব্রাহিম আল-হানিফের নাম ঘোষণা করা হয়। ম্যাগাজিনটিতে আবু হানিফের একটি সাক্ষাৎকারও প্রকাশ করা হয়। এতে তিনি বাংলাদেশের কৌশলগত অবস্থানের সুবিধের কথা ব্যাখ্যা করে ভবিষ্যতে হিন্দু ভারত এবং বৌদ্ধ বার্মার বিরুদ্ধে কথিত জিহাদ পরিচালনার কথা বলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে