,

ছায়ানটের বর্ষবরণে মানবতার ডাক

ca7da5347fe13973746d67b552797752-01111নিজস্ব প্রতিবেদক : নতুন দিনের সূর্য উঠেছে। বাংলা দিনপঞ্জিকায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১৪২৩ সনের দিন গণনা। স্বাগত বাংলা নববর্ষ। ঐতিহ্য অনুযায়ী আজ ভোরে রমনার বটমূলে নতুন বছরকে বরণ করে নিয়েছে ছায়ানট।
ছায়ানটের বর্ষবরণের এবারের বিষয় মানবতা। তাই তাদের বর্ষবরণের গানে, কবিতায় মানবতার মর্মবাণী ফুটে উঠেছে। বাঙালি জাতিকে নতুন করে জেগে ওঠার তাগিদ দেওয়া হয়েছে।
বরাবরের মতো এবারও ভোর সোয়া ছয়টার দিকে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। আয়োজন শেষ হয় সকাল সাড়ে আটটার দিকে।
এবারও একক গান, সম্মেলক গান, আবৃত্তি ও পাঠ দিয়ে সাজানো হয় ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান। পুরো আয়োজনে প্রায় দেড় শ জন শিল্পী অংশ নেন।

ছায়ানটের আয়োজনে শামিল হতে ভোরেই রমনার বটমূলে নানা শ্রেণি, পেশা ও বয়সের মানুষের সমাগম ঘটে। তাদের পরনে ছিল রঙিন পোশাক। মনে উচ্ছ্বাস। তারা মন্ত্রমুগ্ধ হয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করে।

রমনার এই অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। রমনায় প্রবেশের ক্ষেত্রে করা হয় তল্লাশি।

বাঙালির প্রাণের এই উৎসবকে ঘিরে আজ দিনভর থাকছে নানা আয়োজন। প্রাণের টানে ইতিমধ্যে হাজারো মানুষ ঘর থেকে বেরিয়েছেন। তারা সবাই নানা সাজে সজ্জিত। উল্লাসে-উচ্ছ্বাসে তারা মাতোয়ারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ