,

তারানা হালিমকে হত্যার হুমকি

1448801451নিউজ ডেস্ক : কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার পরে তার গুলশানস্থ বাসায় প্যাকেট পাঠিয়ে এ হুমকি দেয়া হয় বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। তবে এসময় তিনি বাসায় ছিলেন না ৷ বিষয়টি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে বলে জানান তারানা।

প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের আইভি রহমানের নামে পাঠানো এই উপহার বাক্সের ভেতরে কাফনের কাপড়ে লেখা ছিল, ‘এবার তোর পালা, মৃত্যুর জন্য প্রস্তুত হও।’ বাসার দারোয়ানের কাছে প্যাকেটি দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোটরবাইক যোগে পালিয়ে যায় ৷

লাল কাপড়ে মোড়া ওই প্যাকেটে কাফনের কাপড় ছাড়াও দাফনের কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র ছিল বলেও দাবি করেন সাবেক এ জনপ্রিয় অভিনেত্রী ৷

নানা জনের বিরোধিতা সত্ত্বেও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালিয়ে যাওয়ায় হয়তো এ হুমকি দেয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি। তারানা হালিম বলেন, ‘এ ধরনের হুমকিতে আমি ভয় পাই না।’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ