,

ফের আটকে গেল ব্যারিস্টার শাকিলার জামিন

220160229140954নিউজ ডেস্ক : জঙ্গি অর্থায়নের অভিযোগে সন্ত্রাস দমন আইনে করা দুটি মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাই কোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

পরপর তিনবার আপিল বিভাগ এ সময় বৃদ্ধি করেন। আগামী ৫ জুন পর্যন্ত শাকিলা ফারজানার জামিন আবেদনের শুনানি স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বুধবার (১৩ এপ্রিল) এ আদেশ দেন।

দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ পর পর ২ বার স্থগিত করেন আদালত। আজকে তিনবারের মতো তার জামিন স্থগিতের মেয়াদ বাড়ানো হলো। এর আগে গত ২৭ মার্চ তার জামিন স্থগিতাদেশ বাড়ানো হয়।

গত ২২ ফেব্রুয়ারি শাকিলাকে দুই মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ।

এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত হাই কোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি পাঠিয়ে দেন।

সোমবার এ আবেদনের শুনানি শেষে ২০ মার্চ পর্যন্ত হাই কোর্টের জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগ। আর এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে ‘লিভ টু আপিল’ করতে বলেন আপিল বিভাগ।

জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে কোটি টাকা অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ব্যারিস্টার শাকিলা।

হামজা ব্রিগেড নামে একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও জজ কোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে বাঁশখালী ও হাটহাজারীতে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সন্ত্রাস দমন আইনে হাটহাজারী ও বাঁশখালী থানায় করা মামলায় আইনজীবী লিটন ও বাপন গত বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান। কিন্তু দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর শাকিলা জামিন না পাওয়ায় চলতি বছরের ১২ জানুয়ারি হাই কোর্টে জামিন আবেদন করা হয়।

এ আবেদনের শুনানি নিয়ে ১৩ জানুয়ারি রুল জারি করেন হাই কোর্ট। রুলে ওই দুই মামলায় শাকিলা ফারজানাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এ রুলের শুনানি শেষে ২২ ফেব্রুয়ারি সোমবার জামিন পান ব্যারিস্টার শাকিলা। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে