বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে ভারতে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ

bcb-teast-400x235স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল এই প্রথমবারের মতো ভারতে একটি টেস্ট ম্যাচ খেলতে সফরে যাচ্ছে এ বছর আগস্ট মাসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে , এটা মোটামুটি নিশ্চিত।
এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা চুক্তিও হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জালাল ইউনুস। জালাল ইউনুস বলেছেন – আগস্ট মাসে আবহাওয়া কেমন থাকে তার ওপর নির্ভর করবে কোন শহরে টেস্ট ম্যাচটি হবে।
তবে টেস্ট ম্যাচের সাথে সীমিত ওভারেরর সিরিজও থাকবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি বলে জানান তিনি। বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পাবার পর প্রথম টেস্ট ম্যাচটি খেলতে ভারতই বাংলাদেশ সফর করেছিল।
কিন্তু এরপর গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টুর্নামেন্ট খেলতে গেছে- কিন্তু কোনও দ্বিপাক্ষিক সফরে ভারতে আমন্ত্রিত হয়নি। তবে এ বছর বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফরটি নানা কারণে হচ্ছে না।-বিবিসি।

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার