,

বাংলাদেশ সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজ

139787_1কয়েকদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশ সফরে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই সফর হচ্ছে না। মঙ্গলবার বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস একথা নিশ্চিত করেন।তিনি জানান, ‘জটিলতা মূলত শিডিউল নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) প্রস্তাব করেছিল নভেম্বরে বাংলাদেশে টেস্ট খেলতে আসতে। তবে, তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলবে।

ফলে, তখন কোনো ভাবেই টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের আতিথেয়তা দিতে পারবে না বিসিবি। বিসিবির বিকল্প সময় ছিল জুন-জুলাই। আর বিসিবি তখন টেস্টের সাথে সীমিত ওভারের ক্রিকেট খেলারও প্রস্তাব করেছিল। তবে, উইন্ডিজ বোর্ড সেটা নাকচ করে দিয়েছে। ফলে, এখন আপাতত ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশে আসছে না।’এর আগে গত বৃহস্পতিবার বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন প্রথম প্রকাশ্যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ব্যাপারে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, মাস দুয়েকের মধ্যেই বাংলাদেশে আসতে চায় দলটি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ