বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫টার পরেও বৈশাখের অনুষ্ঠান অব্যাহত থাকবে : সুলতানা কামাল

Nari1পহেলা বৈশাখের যাবতীয় অনুষ্ঠান বিকেল ৫ টার মধ্যে শেষ করার ঘোষণার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নারী নিরাপত্তা জোটের পক্ষ থেকে বিকেল ৫ টা পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এ্যাডভোকেট সুলতানা কামাল।
তিনি বলেন, ‘তারা কোন অবস্থাতেই সাম্প্রদায়িক শক্তিকে সামনে রেখে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাচ্ছেনা। তাদের মুখোমুখি দাঁড়াতে চাচ্ছেনা। পক্ষান্তরে তারা, যারা মুক্তবুদ্ধির মানুষ তাদের ওপরে নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করে সাম্প্রদায়িক শক্তিগুলোকে অনেক বেশি প্রশ্রয় দিচ্ছে।
তিনি আরো বলেন, আমরা অবশ্যই পহেলা বৈশাখে সারাক্ষণ সর্বক্ষণ আমাদের উৎসব-আয়োজন চালিয়ে যাব। রাষ্ট্র সেখানে নিরাপত্তা দিতে আইনগত, সংবিধানগত এবং নীতিগতভাবে বাধ্য।’
সূত্র : এনটিভি।

এ জাতীয় আরও খবর