,

আল-কায়েদার স্বীকার করলো নাজিম হত্যার দায়

 

নিজস্ব প্রতিবেদক : অনলাইন অ্যাক্টিভিস্ট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের দায় আনসার আল ইসলাম নামে আল-কায়েদাসংশ্লিষ্ট একটি গোষ্ঠী স্বীকার করেছে। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা সাইট ইন্টিলিজেন্স গ্রুপ শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে।২৭ বছর বয়সি নাজিমুদ্দিনকে বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি। তবে হত্যাকাণ্ডের ধরন দেখে এর পেছনে জঙ্গি তৎপরতা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

nazim_uddin1460133883

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে বলা হয়, ‘ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম ব্লগার নাজিমুদ্দিন সামাদকে রাজধানী ঢাকায় হত্যার দায় স্বীকার করেছে। ’
এর আগেও গত বছর দুই বিদেশি হত্যাসহ ব্লগার হত্যার ঘটনায় আল-কায়েদা কিংবা ইসলামিক স্টেটসংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেছে বলে খবর প্রকাশ করেছিল সাইট ইন্টিলিজেন্স। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাইটের খবরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ