,

চলতি বছর বাংলাদেশ থেকে জনশক্তি নেবে অস্ট্রেলিয়া

2016_03_18_23_40_31_dUMIJL8OpDzHThD1T9SSd2dNRMViVW_originalনিউজ ডেস্ক : চলতি বছরের যে কোনো সময় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে সরকারিভাবে সীমিত পরিসরে দক্ষ জনশক্তি রপ্তানি শুরু হচ্ছেবলে জানিয়েছেন রাজধানী ক্যানবেরাতে দায়িত্বরত বাংলাদেশ হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) হাইকমিশনার এ তথ্য জানান, ইতোমধ্যে ঢাকায় সিলেকশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি কয়েক মাস আগে দ্বিপাক্ষিক সফরে এদেশে এসে অস্ট্রেলিয় কর্তৃপক্ষের সাথে তার ফলপ্রসু আলোচনায় নতুন এই দুয়ার উন্মোচিত হয়েছে।

সিনিয়র কূটনীতিক কাজী ইমতিয়াজ হোসেন বলেন, ‘খুব ছোট পরিসরে হলেও ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ানসহ বিশেষ কিছু কাজের জন্য রিকুইজিশন ইতোমধ্যে আমরা এখানে পেয়েছি। বাংলাদেশ সরকারের তত্বাবধানে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রিক্রুটমেন্টের প্রথম পর্যায়ে সিলেকশনের একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে। আশা করছি এ বছরই তার সূচনা হবে।’

হাইকমিশনার আরো বলেন, ‘পয়েন্ট অ্যান্ড মেরিট সিস্টেমে স্কিল্ড পর্যায়ে আমাদের প্রফেশনালদের এদেশে আসার প্রক্রিয়া তো আগে থেকেই চালু ছিল এবং এখনো আছে। তবে অদক্ষ এবং আধাদক্ষদের দক্ষ করে তোলার মধ্য দিয়ে তথা আমাদের কর্মীদের স্কিলকে ডেভেলপ করে অস্ট্রেলিয় শ্রমবাজারের চাহিদার আলোকে নতুন উদ্যমে আমরা কাজ শুরু করেছি।’

তিনি বলেন, ‘এখানকার ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোর সাথে আমাদের দেশের ইনস্টিটিউট সমূহের একটা মেলবন্ধন রচনা করার উদ্যোগ নেয়া হয়েছে আমাদের হাইকমিশনের তরফ থেকে। এদের কারিকুলাম ও ট্রেইনিং মডিউলের সাথে মঞ্জস্য রেখে আমাদেরটা সাজানোর উপর জোর দিচ্ছি। এতে করে অস্ট্রেলিয়ান জব মার্কেটে আমাদের কর্মীদের রিক্রুটমেন্টের সুযোগ সৃষ্টি হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে