,

নিজামীর রায় পুনর্বিবেচনার শুনানি কাল

photo-1460183684নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি কাল রোববার। জামায়াতে ইসলামীর আমিরের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ১৯ নম্বরে রয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস বিষয়টি জানিয়েছে।

গত ৩ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এক সপ্তাহের জন্য শুনানি মুলতবির আদেশ দেন।

গত ১৫ মার্চ নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। রায় প্রকাশের পর নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ রয়েছে। সে অনুযায়ী গত ২৯ মার্চ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেন নিজামীর আইনজীবীরা। এর আগে গত ৬ জানুয়ারি ট্রাইব্যুনালের দেওয়া মুত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

এ বিষয়ে নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন জানান, ৭০ পৃষ্ঠার মূল রিভিউর আবেদনের সঙ্গে মোট ২২৯ পৃষ্ঠার নথিপত্র সংযোজন করা হয়েছে। এতে নিজামীর দণ্ড থেকে খালাস চাওয়ার পক্ষে ৪৬টি যুক্তি তুলে ধরা হয়েছে।

২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজামীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করার পর একই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে