,

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ স্থগিত

bashkhali_9277নিউজ ডেস্ক : এলাকাবাসীর বিক্ষোভে গুলির ঘটনায় চারজন নিহতের পর চট্টগ্রামের বাঁশখালীতে চীনের সহায়তায় কয়লা বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ স্থগিত করেছে এস আলম গ্রুপ। বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে এস আলম গ্রুপের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করে দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এস আলম গ্রুপের ওই কর্মকর্তা বলেন, ‘এই প্রকল্পের উন্নয়নকাজ এখন থেকে স্থগিত থাকবে এবং পরিস্থিতির উন্নতি হলে যত দ্রুত সম্ভব ফের শুরু করা হবে।’ তবে তিনি জানান, কবে এবং কীভাবে এই পরিস্থিতি ঠিক হবে, তা তার জানা নেই।

গত সোমবার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করলে এস আলম গ্রুপের স্থানীয় দালাল ও পুলিশ গুলি চালালে চারজন নিহত হন। চীনের সহায়তায় সেখানে ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজ করছিল এস আলম গ্রুপ। এতে ব্যয় ধরা হয় ২৪০ কোটি ডলার বা ১ হাজার ৯২০ কোটি টাকা।

চীনের সেপকয়েলইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশনের সহায়তায় ওই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের জন্য ৩৬০ একর জমি অধিগ্রহণ করা হয়। তবে এই প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারীদের নেতা ও উপজেলার গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী রয়টার্সকে বলেন, তারা বিক্ষোভ অব্যাহত রাখবেন।

তিনি শুক্রবারের মধ্যে ওই প্রকল্প বাতিলের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছেন। লেয়াকত আলী বলেন, ‘প্রয়োজন হলে পিতৃভূমির জন্য জনগণ জীবন দেবে।’

আন্দোলনকারী ওই প্রকল্পের আশপাশের গ্রামের বাসিন্দারা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তারা উদ্বাস্তু হবেন। তাদের স্বজনদের কবরের অস্তিত্বও থাকবে না এবং এতে পরিবেশের ক্ষতি হবে।

পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, ২০১৯ সালের মধ্যে এই প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ছিল। এখন সেটি আর সম্ভব হচ্ছে না।
এস আলম গ্রুপের এই প্রকল্পের সমন্বয়ক বাহাদুর আলম বলেন, ইতিমধ্যে প্রকল্পের জন্য ৩৬০ একর জমি কেনা হয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, প্রকল্প এলাকায় কাজ শুরুর সব ধরনের প্রস্তুতি নেয়া হয়। এরপর স্থানীয় নেতারা টাকা দাবি করে না পাওয়ায় লোকজন নিয়ে এই আন্দোলন গড়ে তুলেছে।
তবে লেয়াকত আলী এস আলম গ্রুপের কাছ থেকে কোনো ধরনের টাকা দাবির কথা অস্বীকার করেন।

অবশ্য বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে নির্মাণকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপকে কয়লা বিদ্যুৎ প্রকল্প সরিয়ে নিতে সরকার সহযোগিতা করবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এরপরও বিদ্যুৎ সব সময় সরকারের শীর্ষ অগ্রাধিকার পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে