,

নাজিমুদ্দিন খুন : জবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

JNU20160407063648জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সান্ধ্যকালীন এলএলএম কোর্সের বি সেকশনের শিক্ষার্থী ও ব্লগার নাজিমুদ্দিন সামাদ খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করেছে তারা।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষর্থীরা এ বিক্ষোভ মিছিল শুরু করে। পাঁচ শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাখারী বাজার মোড় হয়ে কবি নজরুল সরকারি কলেজের সামনে দিয়ে ভিক্টোরিয়া পার হয়ে ক্যাম্পাসের মূল ফটেকের গিয়ে শেষ হয়। পরে সেখানেই সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা থাকলে আজকে এ ধরনের হত্যাকাণ্ড হতো না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মিছে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুর মোড় এলাকায় দুর্বৃত্তদের চাপাতির কোপে ও গুলিতে ঘটনাস্থলেই মারা যান নাজিমুদ্দিন। একই সময় আক্রমণের শিকার হন সঙ্গে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইস্টের শিক্ষার্থী নাজিব। তবে সৌভাগ্যক্রমে নাজিব বেঁচে যান।

এ ঘটনায় সামাজিক যোগযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বমহলে ক্ষোভ বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ