,

মন্ত্রী বললেন বাঁশখালীতে ছররা গুলিতেও মানুষ মরেছে

2016_04_07_15_04_48_Bdqwfl6vO8YExIhLm4iocDBKzud5yN_originalনিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলির পাশাপাশি ছররা গুলিতেও মানুষ মরেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী এ মন্তব্য করেন।

বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে গুলির ঘটনা ঘটে। গত সোমবারের এ ঘটনায় চার ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে প্রশাসন। তবে গুলিতে হতাহতের সংখ্যা আরো বেশি বলে দাবি এলাকাবাসীর।

বিদ্যুৎকেন্দ্র নির্মাণে গণ্ডামারায় জমি অধিগ্রহণের প্রতিবাদে এ বিক্ষোভ হয়। দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণের প্রতিবাদ জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা।

আমির হোসেন আমু বলেন, ‘এ ঘটনায় অধিকতর তদন্ত হচ্ছে। পুলিশ সদস্যরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

অন্যের গুলিতে মরলে গ্রামবাসীদের নামে মামলা দেয়া হলো কেন? এ প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘যাই হোক, অধিকতর তদন্ত হচ্ছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ