,

‘বৃক্ষমানব’ আবুলের মুক্ত দু’হাতের ছবি প্রকাশ

12670479_10154215068357590_4182347309724987260_nঅস্ত্রোপচারের পর এই প্রথম ‘বৃক্ষমানব’ আবুল বাজনদারের মুক্ত দু’হাতের ছবি প্রকাশিত হয়েছে। এর আগে হাত দুই হাতের সফলভাবে অস্ত্রোপচার করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা উপলক্ষে মঙ্গলবার ডাক্তারদের এক পোস্টারে ছবিটি ব্যবহার করা হয়েছে। সেই পোস্টার থেকে ছবিটি তুলেছেন কাজী বাহার নামে আবুলের স্বেচ্ছাসেবক। তার মাধ্যমে ছবিটি পেয়ে তা ফেসবুকে পোস্ট করেছেন সাংবাদিক ফজলুল বারী। আবুলের দু’হাতের প্রাথমিক অস্ত্রোপচারের পর যে আরও কিছু অস্ত্রোপচার লাগবে সেই পোস্টে এমনটাও জানিয়েছেন ফজলুল বারী। চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন খুলনার আবুল বাজনাদার (২৬)। ট্রি-ম্যান সিনড্রোমে ভোগা আবুল বাজনদার দারিদ্র্যের কারণে সুচিকিৎসা পাচ্ছিলেন না।  গত ২০ ফেব্রুয়ারি আবুল বাজনদারের ডান হাতে পাঁচটি আঙুলেই অস্ত্রোপচার করা হয়। এরপর গত ২৭ ফেব্রুয়ারি একই হাসপাতালে বৃক্ষমানব আবুল বাজনদারের ডান হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ওইদিন তার ডান হাতের কবজির ওপরের দিকে এবং হাতের তালু অংশে অস্ত্রোপচার করা হয়। এরপর গত ১৯ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  আবুলের বাম হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়। আবুলের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছিল,  আগামী দেড় বছর তাকে হাসপাতালে থাকতে হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে