,

সরকার বেশি দিন থাকলে দেশ হবে মহাগোরস্তান

2015_07_08_06_00_51_9AVsqTIXB1H2ay1vI97ErHMSjnUDaI_originalনিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেছেন, বর্তমান সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকলে দেশ মহাশ্মশান বা মহাগোরস্তানে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘ইয়ুথ ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় ওসমান ফারুক এ মন্তব্য করেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘এ দেশে এই বর্তমান সরকার আর বেশি দিন থাকলে বোধ করি এটি একটি মহাশ্মশান বা মহাগোরস্তানে পরিণত হবে। আমি আশা করি, এমন উত্তাল আন্দোলন আগামীতে আসছে, যে আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন হবে। কিন্তু অত্যন্ত বজ্রকঠিন আন্দোলন হবে। যে আন্দোলনে আজকের এই সরকারের স্বৈরাচারী ধারা সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে বলে আমি আশা করি।’

ওসমান ফারুক বলেন, দেশে আজ গণতন্ত্র শৃঙ্খলিত, প্রতিনিয়ত ভূলুণ্ঠিত হচ্ছে মানবাধিকার। তিনি বলেন, এ সরকার বিরোধী মতকে সহ্য করতে পারে না বলেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা মামলা করে যাচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও হয়রানি করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ক্ষমতাসীন সরকার আর নির্বাচন কমিশন মিলে দেশে তামাশা করে যাচ্ছে বলে মন্তব্য করেন ওসমান ফারুক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে