,

হেরিটেজ নাকি জীবন বড় : প্রশ্ন প্রধানমন্ত্রীর

Hasina-220160406080817নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভেঙে ফেলার খবরে অনেকে হেরিটেজ ধ্বংস হয়ে যাচ্ছে বলে টেলিভিশনে টক শো ও পত্রপত্রিকায় লেখালেখি শুরু হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হেরিটেজ বড় নাকি মানুষের জীবন বড়? চিকিৎসা বড় নাকি হেরিটেজ? ভবনের যতটুকু রাখলে হেরিটেজ রক্ষা হয় ততটুকু রেখে বাকি জায়গায় নতুন ভবন হবে। পুরোনো ভবন ভেঙে মানুষ মারা গেলে তখন কেউ হেরিটেজের দোষ দেবে না, দোষ দেবে সরকারের।

বুধবার রাজধানীর চাঁনখারপুলে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এর ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মানুষের জীবন বাঁচাতে সমালোচনা শুনতে রাজি আছেন বলেও এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ঢামেক হাসপাতালের পুরোনো সব ভবন ভেঙে বিশ্বমানের আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শত বছরের পুরোনো এসব ভবন ভেঙে পড়ে অকাল মৃত্যুর ঝুঁকি রয়েছে। হাসপাতালটির ওপর রোগীর চাপ বাড়ছে। শয্যার চেয়ে অতিরিক্ত রোগী থাকলে স্বভাবতই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হয় না। এসব কারণে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা ও আধুনিক চিকিৎসাসেবার সাঙ্গে তাল মেলাতে হাসপাতালগুলোয় বিশেষায়িত চিকিৎসাসেবা চালুসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। যারা ধনী তারা বিদেশে চিকিৎসা করুক আপত্তি নেই, কিন্তু সাধারণ মানুষের সুচিকিৎসা সরকারি হাসপাতালেই নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বমানের চিকিৎসা প্রদানের মতো দক্ষতা ও যোগ্যতা দেশীয় চিকিৎসকদের রয়েছে। শুধুমাত্র তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করলেই তারাও বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশেই দিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে