শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে কিশোর নির্যাতনের অভিযোগে আটক ২

1ফেনী প্রতিনিধি : চুরির অভিযোগে কিশোর রনি ওরফে হৃদয়কে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগে প্রদীপ ও নজরুলকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে শহরের কালিপাল দশমী ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। একই সাথে নির্যাতনের শিকার নিখোঁজ কিশোর রনিকেও উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

উদ্ধারকৃত রনি শহরের ডাক্তারপাড়া এলাকার ফারুকের ছেলে।

ফেনীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।

গত শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের পর ফেনী শহরের কালিপাল দশমী ঘাট এলাকার ফারুক স্যানিটারি দোকানে চুরির অভিযোগে এ কিশোরকে নির্যাতন করা হয়। দোকান মালিক ফারুক ও তার সহযোগীরা চুরির অভিযোগে কিশোর রনিকে প্রথমে বিবস্ত্র করে। এরপর তার ওপর নির্যাতন চালানো হয়। দোকান মালিক লাঠি ও রড দিয়ে তাকে নির্মমভাবে পেটায়। এতে কিশোরটি গুরুতর আহত হয়।

ঘটনার সময় মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ‍ধারণ করে তা ফেসবুকে ছেড়ে দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়লে মঙ্গলবার (৫ এপ্রিল) ঘটনাটি অনেকের নজরে আসে।

প্রসঙ্গত, এর আগে সিলেটের শিশু রাজন এবং খুলনার রাকিবকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সেই মামলার রায় দিয়েছেন স্থানীয় আদালত। অপরাধীদের সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে। তবে রায় কার্যকরের আগে আইনি প্রক্রিয়া কবে শেষ হবে তার কোনো সময়সীমা নেই। বাংলামেইল