,

এমপিও প্রক্রিয়া দ্রুত করতে চায় মাউশি

f0b80cecbc96dc7f5a1ef22c4d519b5f-নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) প্রক্রিয়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (০৫ এপ্রিল) এ নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এমপিও প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি প্রতি মাসের ১ তারিখের মধ্যে বেতন-ভাতা দিতে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে মাউশি।
মাউশি’র মহাপরিচালক (ডিজি) ফাহিমা খাতুন স্বাক্ষরিত চিঠিতে প্রতি এমপিও মাসে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও শৃঙ্খলার সঙ্গে এবং যথাসময়ে প্রদানের লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হয়।
চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠান প্রধানরা বিধি মোতাবেক শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়ার পর প্রয়োজনীয় সকল তথ্য ইনপুট দিয়ে অনলাইনে প্রতি এমপিও মাসের (জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর) পূর্ববর্তী মাসের (ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর ও ডিসেম্বর) ১০ তারিখের মধ্যে আবেদন সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাবেন। নির্ধারিত তারিখের মধ্যে প্রাপ্ত সকল আবেদন সংশ্লিষ্ট মাসের এমপিও-তে বিবেচনা করা হবে।
সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতি এমপিও পূর্ববর্তী মাসের ১০ তারিখের মধ্যে যে সকল আবেদন পাবেন তা যাচাই-বাছাই পূর্বক এমপিও পূর্ববর্তী মাসের ১৮ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন।
সকল শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পাঠানো আবেদন যাচাই-বাছাই পূর্বক এমপিও পূর্ববর্তী মাসের ২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক উপ-পরিচালকের কাছে পাঠাবেন।
সংশ্লিষ্ট উপ-পরিচালক জেলা শিক্ষা কর্মকর্তার পাঠানো আবেদন যাচাই-বাছাই পূর্বক এমপিও মাসের ১৫ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ইএমআইএস সেলে পাঠাবেন।
মাউশি এমপিও অনুমোদনের জন্য গঠিত চূড়ান্ত কমিটির মিটিং শেষ করে এমপিও মাসের ২০ তারিখের মধ্যে বেতন-বিলের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের দ্রুত অনুমোদন নিয়ে শিক্ষক-কর্মচারীরা যাতে মাসের ১ তারিখের মধ্যে বেতন-ভাতাদি উত্তোন করতে পারেন, তার ব্যবস্থা করবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক উপ-পরিচালক কেউ হার্ডকপি সংগ্রহ করবে না। হার্ড কপি প্রতিষ্ঠানে জমা থাকবে। প্রতিষ্ঠান প্রধান প্রয়োজনে তা সরবরাহ করবেন।
মাউশি’র আওতাধীন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও কার্যক্রমের জন্য এ সংক্রান্ত আদেশ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে