শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অল্পের জন্য প্রাণ বাঁচল সহস্রাধিক লঞ্চ যাত্রির

jahনিউজ ডেস্ক : বড় ধরনের লঞ্চ দূর্ঘটনা থেকে রক্ষা পেল সহস্রাধিক যাত্রি। বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‘আচল ৬’ নামের লঞ্চটি চাঁদপুরের মেঘনা নদীতে পৌছালে বরিশাল গামী ‘টিপু ৭’ নামের অন্য একটি লঞ্চ দূর থেকে এসে সজোরে আঘাত করে। এতে ‘আচল ৬’ লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।

‘টিপু ৭’ লঞ্চের সজোরে আঘাতের দৃশ্য দেখে বেশিরভাগ যাত্রি এটাকে উদ্দেশ্য প্রনেদিত বলে মনে করছেন।
এ ব্যাপারে ‘আচল ৬’ এর মাষ্টার নজরুল ইসলাম বলেন, ‘টিপু ৭’ লঞ্চটি যে কাজটি করেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। মাঝ নদীতে এতগুলো যাত্রিকে বিপদের মধ্যে ফেলার জন্য লঞ্চটি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। এতে লঞ্চের ব্যাপকক্ষতি হয়েছে।

বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিক কোন অভিযোগ জানাবেন কি না জানতে চাইলে তিনি আরো বলেন, ‘ওদের নামে অভিযোগ দিয়ে কোন লাভ হয়না।