,

ব্যাংকিং কমিশন গঠনের ইচ্ছা নেই : অর্থমন্ত্রী

abul-malনিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, বিক্রয়মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত করা হবে না। কারণ এতে ভোক্তা পর্যায়ের দায়বদ্ধতা কমে যায়। তবে যেকোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো পণ্য বা সেবা বিক্রি করলে তার বিপরীতে ভ্যাট আদায় নিশ্চিত করার মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানো হবে। এর জন্য ইসিআর মেশিন বসানো বাধ্যতামূলক করা হবে।’

রবিবার ৩এপ্রিলসচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাথে এক প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

আপাতত ব্যাংকিং কমিশন গঠনের ইচ্ছা নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেখানে যেসব ইনকোয়ারি হচ্ছে, সেগুলো লিমিটেড ইনকোয়ারি। এটার ফল-টল দেখা দরকার। তারপর ঠিক করা যাবে-ব্যাংকিং কমিশন করার প্রয়োজন আছে কি-না বা থাকলে কিভাবে সেটাকে কাস্ট করা যায়।’

অর্থমন্ত্রী রাজস্ব আয় বাড়াতে আগামী বাজেটে প্রতি উপজেলায় কর অফিস স্থাপনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ৪৯৫টি উপজেলায় কর অফিস স্থাপনে সময়সীমা বেঁধে দিয়ে একটা কর্মসূচি গ্রহণ করা হবে।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান ও অর্থসচিব মাহবুব আহমেদ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে