,

বিএনপির খোকাকে দেশে ফেরানোর তাগাদা সংসদীয় কমিটির

 

 
নিজস্ব প্রতিবেদক : অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার দুর্নীতির অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। অন্য একটি দুর্নীতি মামলায় ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এই নেতাকে দেশে এনে আদালতের রায় কার্যাকরেরও সুপারিশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

images

জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত কমিটির ১১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী, ফজলে হোসেন বাদশা এবং রহিমা আকতার অংশ নেন।বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ দুপুরে জাগো নিউজকে বলেন, সাবেক মেয়র খোকার দুর্নীতি তদন্তে সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে।

 

কমিটির সদস্য রহিমা আকতার বলেন, প্রয়োজনে পলাতক এই আসামিকে বিশেষ ব্যবস্থায় দেশে আনার জন্য তাগিদ দেয় সংসদীয় কমিটি।প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের অক্টোবরে সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। সাদেক হোসেন খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাকে পলাতক দেখিয়ে এই বিচার হয়েছে। তবে বিএনপি অভিযোগ করেছে, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা এগিয়ে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে