,

তনু হত্যার তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ প্রধান বিচারপতির

222নিউজ ডেস্ক : কুমিল্লা সেনানিবাস এলাকায় ভিক্টোরিয়ার শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ন্যায়বিচার আঠারো শতকের আইন দিয়ে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। ঘৃণ্য এ হত্যার তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (২ এপ্রিল) ঢাবির সিনেট ভবনে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ সব কথা বলেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্যদের বেশির ভাগ আইন বিষয়ে অজ্ঞ। এজন্য আইনের যুগোপযোগী সংস্কার করা সম্ভব হচ্ছে না।’

উচ্চ আদালত ও নিম্ন আদালতের রায় কেনা বেচা হয় কারো কারো এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘এটি ঠিক নয়। এদেশের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় দুর্নীতি সেক্ষেত্রে বিচার বিভাগেও হতে পারে তবে সেটি অনেক বেশি নয়, ৫ থেকে ১০ ভাগ।’

প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তনু হত্যার বিচারের দাবিতে সারাদেশে চলছে আন্দোলন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে