বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ বিস্ফোরণে আবারও কেঁপে উঠল প্যারিস

1929857_1251218531574368_8748351705723592995_nভয়াবহ বিস্ফোরণে আবারও কেঁপে উঠল ফ্রান্সের রাজধানী প্যারিস। আজ শুক্রবার দুপুরে গোটা প্যারিস কেঁপে উঠেছে ভয়াবহ এক বিস্ফোরণে। নগরীর মধ্যভাগের মন্টপারনেসে এলাকায় ওই বিস্ফোরণের পর পরই একটি বহুতল ভবনের কয়েকটি তলা বিধ্বস্ত হওয়ার ছবিতে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে টেলিগ্রাফ পত্রিকা জানায়, প্রাথমিকভাবে একে ‘ভয়াবহ গৃহস্থালি দুর্ঘটনা’ হিসেবে ধারণা করছে কর্তৃপক্ষ। গ্যাস লিকের ফলে এই ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে সঠিক কারণ এখন নিশ্চিত করে জানাতে পারেনি কেউই।

এদিকে ডেইলি মেইলের প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণে একটি সাততলা বহুতল ভবনের ওপরের চারতলাই ধ্বসে গেছে। অনলাইনটির খবরে জানা গেছে, এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে আহত অবস্থায় অন্তত ২০ জনকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে মরণঘাতী হামলার ঘটনায় ১৩০ ব্যক্তি নিহত, আহত হয়েছিলেন আরো ৩৬২ জন। প্যারিসের কনসার্ট হল, বার ও পানশালায় চালানো ওই সব হামলায় অংশ নিয়েছিলেন আট আইএস উগ্রমনা। ওই হামলার কয়েক মাস পর গত ২২ মার্চ ইউরোপের আরেক দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ব্যস্ততম বিমানবন্দর ও রেলস্টেশনে সন্ত্রাসী হামলা চালায় জঙ্গীরা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত