,

হকাররা ফুটপাত ব্যবহার করতে পারবে

 
নিজস্ব প্রতিবেদক : হকারদের পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপাতত ফুটপাতে ব্যবসা করতে পারবে। তবে রাস্তা বন্ধ করে যানবাহন ও জনভোগান্তি তৈরি করে কোনোভাবেই ব্যবসা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।বৃহস্পতিবার রাজধানীর ২৯ নম্বর ওয়ার্ডে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষকsaeed-khokon-md20150521112520 এক অনুষ্ঠানে মেয়র এসব কথা জানান।

সাঈদ খোকন বলেন, ‘প্রকৃত হকারদের তালিকা প্রণয়নের কাজ চলমান আছে। এটি শেষ হলে হকারদের ব্যবসার জন্য বিকল্প স্থানের ব্যবস্থা করা হবে।’অনুষ্ঠানে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মেয়র সাঈদ খোকন জানান, দীর্ঘদিন ধরে ইসলামবাগে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি সেন্টারের নির্মাণ কাজ খুব দ্রুতই শুরু করা হবে।

মেয়র বলেন, ‘এ এলাকার অধিবাসীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এলাকায় ফ্রি ওয়াইফাই জোন করা হবে। এছাড়া এলাকার প্রধান প্রধান সড়কে জননিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।’
অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোরদের খেলাধুলার জন্য মাঠের অভাবের কথা শুনে মেয়র বলেন, ‘স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জায়গার ব্যবস্থা করতে পারলে করপোরেশনের পক্ষ থেকে খেলার মাঠের ব্যবস্থা করে দেয়া হবে।’

এতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল নিজ উদ্যোগে ২০টি সিসি ক্যামেরা বসাবেন বলে প্রতিশ্রুতি দেন।ডিএসসিসির ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহাসহ ওয়াসা ও পুলিশ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে