বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ বিএনপি নেতা মওদুদ আহমদ

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

Moudod01459425633

ব্যারিস্টার মওদুদ আহমেদের ব্যক্তিগত সহকারী মোমিনুর রহমান সুজন  বিষয়টি নিশ্চিত করেছেন।মোমিনুর রহমান সুজন বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদের ঠান্ডার সমস্যা আছে। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন। উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর