,

সরকারকে পুড়ে ছাই হতে হবে: ইসলামী আন্দোলন

 

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশবিরানব্বই ভাগ মুসলমানের দেশে গুটিকয়েক নাস্তিকের দেওয়া আগুনে সরকার পেট্রোল ঢাললে সর্বত্র প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, এর প্রতিবাদে সারাদেশে আগুন জ্বলে উঠলে, সেই আগুনে সরকারকে জ্বলেপুড়ে ছাই হতে হবে। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

timthumb
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, প্রধানমন্ত্রী প্রায় সময় বলে থাকেন, তিনি কোরআন পড়েন, নামাজ পড়েন। কিন্তু কী কুরআন পড়েন তা প্রমাণ করতে হবে।কুরআন-সুন্নাহ বিরোধী আইন করবেন না বলে ওয়াদা করে ক্ষমতায় এসে এখন পুরো ইসলামকেই মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকাতে কারও কোনও অসুবিধা হয়নি। রাষ্ট্রীয় কাজের কোনও ব্যঘাত ঘটেনি। বরং রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে বিশ্বে এদেশের মর্যাদা বৃদ্ধি পায়।

 
ইউনুছ আহমাদ বলেন, সাম্প্রদায়িক নেতারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছেন। রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাতিল করার লক্ষ্যে রিটের নামে ইসলামের বিরুদ্ধে গভীর চক্রান্তে মেতে উঠেছে সাম্প্রদায়িক উস্কানিদাতা শক্তি ‘হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ’।

 

মানববন্ধনে ঢাকা মহানগরী সভাপতি এটিএম হেমায়েত উদ্দীন সভাপতিত্বে করেন। আরও উপস্থিত ছিলেন, দলটির সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আবদুল কাদের, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে