,

এমন স্বাধীনতা চাই না গণমাধ্যমের

 

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘যারা একাত্তরে গণহত্যা, গণধর্ষণ ও নির্যাতন চালিয়েছে তাদের সন্তানদের বক্তব্য আমাদের গণমাধ্যমে প্রচার করা হয়, গণমাধ্যমের এমন স্বাধীনতা আমরা কখনোই চাই না।’শনিবার (২৬ মার্চ) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

ad6_22_2

অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ধর্ম কেন্দ্রীক রাষ্ট্র প্রতিষ্ঠা করে যারা মৌলবাদকে মদদ দিতে চায়, পুনরুজ্জীবিত করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছে এবং জাতির জনকের অস্তিত্ব অস্বীকার করে তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না।’

 

 

এ সময় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘ধর্মকে রাষ্ট্রের সঙ্গে মেলানো যাবে না। যার যে ধর্ম, সে সেই ধর্মই পালন করবে।’ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে নানা বিতর্ক থাকলেও দেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ফজলুল হক, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে