,

বাগদাদ স্টেডিয়ামে হামলায় নিহত ৩০

2016_03_26_15_11_08_8FDQDLNkUTw8ovbAtqNw7qQKzFfADU_originalইরাকের রাজধানী বাগদাদের ফুটবল স্টেডিয়ামে এক আত্মঘাতী বোমাহামলায় কমপক্ষে ৩০জন নিহত ও ৯৫জন আহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদসংস্থা আলজাজিরা সূত্র জানায়, শুক্রবার সকালে বাগদাদের একটি স্টেডিয়ামে ফুলবল খেলা শেষ হওয়ার পরপরই ওই বোমাহামলার ঘটনা ঘটে।

ইরাকের বাবেল প্রদেশের নিরাপত্তা বিভাগের প্রধান ফালাহ আল খাফাজি বলেন, ‘ইস্কান্দারিয়া মাঠে শুক্রবার সকালে ফুটবল খেলা চলছিল। খেলা শেষ হওয়ার পরমুহূর্তেই ওই বোমাহামলার ঘটনা ঘটে। হামলা পরবর্তী সময়ে ইসলামিক স্টেট এই বোমাহামলার দায় স্বীকার করে বিবৃতি প্রদান করেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ইরাকি জনগণের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, মাঠে খেলোয়াররা যখনই ট্রফি সংগ্রহ করছিল। সেই অবস্থায় একজন সমর্থক গ্যালারি থেকে একটি বল ছুড়ে মারার মুহূর্তেই বিশাল বিস্ফোরণ ঘটে। অন্যান্য ভিডিওচিত্রে দেখা যায়, ফুটবলের যে গোলপোস্ট থাকে তা রক্তে ভেজা।

১৮ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী এএফপিকে দেয়া সাক্ষাৎকারে জানান, ‘আত্মঘাতী বোমাহামলাকারী অনেক চেষ্টা করছিল ভিড়ের কেন্দ্রে পৌছানোর জন্য। যখনই শহরের মেয়র খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করতে শুরু করে তখনই বোমাহামলাকারী বোমা ফাটিয়ে দেয়। নিহতদের মধ্যে মেয়রও আছেন। আমি ঘটনাস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে ছিলাম। বোমার শব্দ হয়েছিল বিকট। নিহতদের অধিকাংশই বয়সে তরুণ। ঘটনার পর চারপাশে শুধু রক্ত আর আহত মানুষের আহাজারি শোনা যাচ্ছিল।’

মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে ইরাকের সেনাবাহিনী ইসলামিক স্টেটের বিরুদ্ধে বেশকিছু স্থানে সফল অভিযান চালালে আভ্যন্তরীন নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি দেখা দেয়। সেই নিরাপত্তা ঘাটতির কারণেই এরকম একটি জনাকীর্ণ স্টেডিয়ামে বোমাহামলা চালাতে পারে ইসলামিক স্টেট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ