,

অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেফতার মিরপুর থেকে

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

arrest20160325083110

গ্রেফতারকৃতরা হলেন মো. মাহাবুব শিকদার, মো. মিজান সরদার, মো. মাহাবুব, মো. আনোয়ার হোসেন, মো. জীবন ওরফে শাহিন ও মো. মাসুদ শেখ। এদের মধ্যে মাহাবুব শিকদার দলনেতা হিসেবে কাজ করতেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাহাবুবের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অজ্ঞান করার অভিযান চালানোর করা স্বীকার করেছেন। আসামীরা চা-শরবতের দোকানে গিয়ে উক্ত চা বা শরবতের সঙ্গে অ্যাটিভেন ট্যাবলেট মিশিয়ে লোকজনকে খাইয়ে অচেতন করতো। পরবর্তীতে তাদের টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত।

আসামীদের বরাত দিয়ে ডিএমপি আরো জানায়, আসামীদের মুল টার্গেট সিএনজি চালক ও সাধারণ মানুষ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে