ব্রাসেলস হামলায় গ্রেফতার ৬
আন্তর্জাতিক ডেস্ক : গত মঙ্গলবার বেলিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রোস্টেশনে একাধিক হামলায় ৩৪ জন নিহত হওয়ার পর ব্যাপক তল্লাশি ও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অভিযানে এখন পর্যন্ত ৬ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
এদেরকে ব্রাসেলসের শেরবিক এলাকার আবাসিক এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়। তবে আটক ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে অন্য এক ভিন্ন ঘটনায় ফ্রান্সের প্যারিসে এক ব্যক্তিকে হামলার পরিকল্পনাকারী সন্দেহে আটক করেছে দেশটির পুলিশ।
ব্রাসেলস হামলার সঙ্গে গত নভেম্বরের প্যরিস হামলার যোগসূত্র রয়েছে বলেই প্রতীয়মান। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে নিয়েছে। তাই এই হামলাকে গত সপ্তাহে প্যারিস হামলার মূল সন্দেহভাজন আব্দেসসালামকে বেলজিয়ামে আটক করার প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে।











