,

বঙ্গবন্ধুর অমান্যকারীরা পাকিস্তানি ভূত

 

 

নিজস্ব প্রতিবেদক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা বলে মান্য করে না, যারা রাজাকারের হাত ধরে আশ্রয় খুঁজে, তারা পাকিস্তানি ভূত ও নব্যরাজাকার।’বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পতাকা মিছিল উদ্বোধনকালে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

2016_03_24_17_43_26_KlsqLEwGbPcvJz7YPBILR3MJKjLq0U_original

 

এসময় তিনি জঙ্গি-রাজাকার, বৈষম্য ও দলবাজি-দুর্নীতি থেকে দেশকে মুক্ত করে শান্তি-সমৃদ্ধি ও সুশাসনের বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।ইনু বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ এতদিনে আরো এগিয়ে যেতে পারতো, কিন্তু সামরিক হস্তক্ষেপ ও সাম্প্রদায়িক জঙ্গিবাদের উৎপাত সে অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।’

 

 

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘গত সাত বছর ধরে সামরিক-সাম্প্রদায়িক জঞ্জাল ঘুচিয়ে ঘুরে দাঁড়ানোর মাধ্যমে আমরা যা অর্জন করেছি, তাকে আরো একধাপ এগিয়ে নিতে দেশকে জঙ্গি-রাজাকার, বৈষম্য ও দলবাজি-দুর্নীতি থেকে মুক্ত করতে হবে।’

 

তিনি আরো বলেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যা যা প্রয়োজন, তা করতে হবে। প্রয়োজন জঙ্গিবাদ এবং জঙ্গি-পাহারাদার বিএনপি-খালেদা জিয়াকে বর্জন। কারণ খালেদা জিয়া এবং বিএনপি এখনও বঙ্গবন্ধু, একাত্তরের শহীদ ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করে চলেছে। এখনও তারা জামায়াত-জঙ্গি-আগুনসন্ত্রাসী-যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করেনি।’

 

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মীর হোসেন আখতারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিরীন আখতার এমপি, অধ্যাপক আনোয়ার হোসেন, সহিদুল ইসলাম, নারী জোট আহ্বায়ক আফরোজা হক রীনা, শ্রমিক জোট সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকন, যুগ্ম-সম্পাদক আসিফুর রহমান বাবু, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সামছুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে