,

ডিসিসিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারো ফুটপাত দখল

fotpath-newsনিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারো রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটপাত দখল করা হয়েছে। আগের মতই পথচারীদের হাঁটার রাস্তা দখল করে নিয়েছে ফুটপাতের ব্যবসায়ীরা।
গত ৮মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে সাঁড়াশি অভিযান চালিয়ে নিউ মার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। সিটি কর্পোরেশনের এ অভিযান তখন সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তবে আবারো দখলের কারণে দখলমুক্ত হতে সিটি কর্পোরেশনের উপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আগের মতই ফুটপাত দখল করে চলছে ব্যবসা। এতে চলাফেরা করতে সাধারণ মানুষকে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। ফুটপাত ছাড়া মূল রাস্তার ২ পাশও দখল করে চলছে ব্যবসা।
মূল রাস্তার ২পাশ দখল হওয়াতে তৈরি হচ্ছে যানজট। যানবাহন চলতেও হচ্ছে সমস্যা। যেন দেখার কেউ নেই। এটা যেন স্বাভাবিক পক্রিয়ার মত হয়ে গেছে।
এদিকে দখলকৃত ফুটপাতের কিছু কিছু অংশে আগের মতো কাঠ বাঁশ এবং পলিথিন বা কাপড়ে ঘেরা স্থাপনা বা উপরে ছাউনি নেই। খোলা আকাশের নিচেই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এমনই একজন হলেন নাছির। তিনি খোলা আকাশের নিচে মাটিতে কাপড়ের উপর রেখে বালিশের কভার বিক্রি করেন।
নাছির বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, সিটি কর্পোরেশন তাদের সরিয়ে দেয়ার পরপরই তারা আবার সেখানে বসেছেন। তবে এখানে বসতে প্রতিদিন লাইনম্যানকে ১০০ টাকা দেন তারা।
ছাউনি না দিয়ে খোলা আকাশের নিচে কেন-এমন প্রশ্নের জবাবে নাছির বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, যে কোনো সময় আবারো তাদেরকে উঠিয়ে দেয়া হতে পারে। এজন্য খোলা আকাশের নিচেই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, দোকান বসালে বিক্রি হোক আর না হোক লাইনম্যানকে ১০০টাকা দিতে হবেই। আর এভাবে প্রতিদিন হাজার-হাজার টাকা লাইনম্যানকে দেন ফুটপাতের ব্যবসায়ীরা।
জানা যায়, এসব টাকা সরকারী দলের নেতাদের পকেটে যায়। অন্যদিকে মাঝে মাঝে পুলিশের বিরুদ্ধেও এসব টাকা নেয়ার অভিযোগ উঠে। যদিও বরাবরের মত পুলিশ কর্মকর্তারা তা অস্বীকার করে আসছেন।
৭ বছর ধরে এ এলাকার ফুটপাতে ব্যবসা করা পিয়াস জানান, মাঝে মাঝে সিটি কর্পোরেশনের কর্মকর্তা বা পুলিশ তাদেরকে উঠিয়ে দেন ঠিকই তবে এরপর তারা আর খোজ রাখেন না। এ সুযোগে তারা আবারো সেখানে বসেন।
এ বিষয়ে কথা বলার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈন খোকনকে তার মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে