,

 উত্তাল কুমিল্লা তনু হত্যার বিচারের দাবিতে

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিদের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা।বৃহস্পতিবার ভিক্টোরিয়া কলেজের ৩০ হাজার শিক্ষার্থী নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড় পূবালী চত্তরে বিক্ষোভ করে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় নগরীতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের সঙ্গে যোগ দেয় কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে।

comilla-victoria1458805211

কান্দিরপাড়ে শিক্ষার্থীদের বিক্ষোভে এসে দুঃখ প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, কোতোয়ালি মডেল থানার ওসি আবদুর রব। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করার আশ্বাস দেন।
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান সাংস্কৃতিক সংগঠক শহীদুল হক স্বপন, দক্ষিণ জেলা যুবদল সভাপতি আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি উৎবাতুল বারী আবু, মহানগর ছাত্রলীগ সভাপতি আবদুল আজিজ সিহানু, ছাত্রলীগ নেতা রোকন উদ্দিন ও শাওন প্রমুখ।

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি আল-আমিন বলেন, তনু আমাদের সংগঠনের সদস্য ছিল। তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সন্ধ্যায় নগরীর কান্দিরপাড়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হত্যাকা-ের প্রতিবাদ জানানো হবে।

 
নিহতের পরিবারের সূত্র জানায়, গত রবিবার সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় সোহাগী জাহান তনুকে। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের ভিতরের পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে তনুর মৃতদেহ পাওয়া যায়। কালভার্টের পাশে ঝোপের ভেতর মাথা থেতলানো তনুর মৃতদেহ পড়েছিল। সোমবার তনুর বাবা ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকা-ের চারদিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে