,

বিএসএফ ফেরত দিল বাংলাদেশি নাগরিকের লাশ

 

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় দিনহাটা হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাংলাদেশি নাগরিক অমল চন্দ্রের (৩৬) লাশ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ।ভারতে স্থানীয় লোকজনের নির্যাতনে নিহত অমল চন্দ্র লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকার মৃত যতীন বর্মণ মাস্টারের ছেলে।

BSF_reuters

ধারণা করা হচ্ছে, ভারতীয় স্থানীয় লোকজন অমল চন্দ্রকে পিটিয়ে হত্যার পর লাশ সীমান্তে রেখে গেছে।লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন ও নিহতের স্ত্রী স্বপ্না রাণী জানায়, মাদক পাচারের অভিযোগে লালমনিরহাট, পাবনা ও বগুড়ায় পুলিশের হাতে অমল চন্দ্র আটক হয়ে প্রায় ৩ বছর হাজতে ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আদালতের মাধ্যমে জামিনে ছাড়া পান। এরপর হতে পুলিশি গ্রেফতার এড়াতে ভারতের কোচবিহার জেলার সিতাই এলাকায় নিকটাত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে বসবাস করে আসছিলেন।

 

কিন্তু সেখান হতে হঠাৎ ২২ মার্চ নিখোঁজ হন। নিখোঁজের পরদিন ২৩ মার্চ অমলের মৃতদেহ সন্ধ্যা সাড়ে ৭টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাবপিলারের ওপারে কোচবিহার-১২৪ বিএন বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল উদ্ধার করে। পরে লাশ শনাক্ত করা হয়। ভারতীয় বিএসএফ বাংলাদেশি নাগরিক লাশ নিশ্চিত করে বিজিবিকে খবর দেয়।

 

রাতেই লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও কোচবিহার-১২৪ বিএন বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি-বিএসএফের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নিহত বাংলাদেশির লাশ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেল ৩টায় ওই সীমান্ত পথে বিজিবির হাতে বিএসএফ হস্তান্তর করে। পরে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে