বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার শাহবাগে সমাবেশ তনু হত্যার বিচার দাবিতে

 
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।বুধবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আজকে সেনানিবাসের মতো এলাকায় নাট্যকর্মীকে হত্যা করা হচ্ছে। এ ঘটনায় প্রমাণ হচ্ছে বাংলাদেশে নারীরা নিরাপদ নয়। এ ঘটনার পর যে ধরনের প্রতিবাদ আসা দরকার তা আমরা করছি না। প্রতিবাদ না করা মানে আমরা এ হত্যাকাণ্ড মেনে নিয়েছি।

2016_03_23_20_11_05_IWEY28I9rQuCycZMH8QYLTPGiZ9r9l_original

সারাদেশে আনেদালন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে নয় সারাদেশে অবরোধ করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। আর এতে ধরনের বর্বর কাজ থেকে নিস্তার পাওয়া যাবে। অন্যথায় অপরাধীরা দেশে বুক ফুলিয়ে বেড়াবে।বর্ষবরণে যৌন নিপীড়ন এর বিচার না হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্ষবরণে যৌন নিপীড়নের একবছর হয়ে গেলেও এখনো তদন্ত শেষ করতে পারেনি। তদন্ত রিপোর্ট জমা দিতে ফের সময় নেওয়া হয়েছে।

 

তিনি দ্রুত এ ঘটনার বিচার দাবি করেন।রিজার্ভ চুরি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এক একটি ঘটনা দিয়ে আর একটি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তিনি অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।এসময় শিশু সংগঠক তাহমিনা সুলতানা সাথী বলেন, আমরা নিরাপদ দেশ, নিরাপদ আবাস চাই।শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার ঘাটতির কারণে সমাজ ধংসের যাচ্ছে।বর্তমান সময়ে ধর্ষণ এর ঘটনা বৃদ্ধির জন্য তিন শিক্ষাব্যবস্থাকে দায়ী করেন।

 

সমাবেশ থেকে আগামী শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে তনু হত্যার বিচারের দাবিতে গণসমাবেশের কর্মসূচির ঘোষণা দেয়া হয়।প্রসঙ্গত, গত রোববার দিবাগত রাতে ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করে। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য ছিল।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে