,

ব্রাসেলস বিমানবন্দরে হামলা : শাহজালালে নিরাপত্তা জোরদার

airport-large20160323150324নিউজ ডেস্ক : বেলজিয়ামের ব্রাসেলসে বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে বোমা বিস্ফোরণ ও ভারতের বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগোর ১০টি বিমানে বোমা হামলার হুমকির ঘটনার পর ঢাকার শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় কর্তৃপক্ষ বিমানবন্দরের গোয়েন্দাসহ সব সংস্থার কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ঘটনা দুটিকে গুরুত্বের সাথে বিবেচনা করে শাহজালাল বিমানবন্দরের ব্যাপক তল্লাশি শুরু করেছে এবং বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক নুরুল ইসলাম বলেন, বেলজিয়ামের ব্রাসেলসে বিমানবন্দরে বোমা বিস্ফোরণ ও ভারতের বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগোর ১০টি বিমানে বোমা হামলার হুমকির ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরের প্রতিটি গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্স, আর্মড পুলিশ- এপিবিএন, গোয়েন্দা সংস্থা ও আনসারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া যাত্রীদের ব্যাগ তল্লাশি করছেন নিরাপত্তা সদস্যরা। প্রয়োজনে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে বলেও জানান তিনি। জাগো-নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে