,

৪ কিমি পাকাসড়ক নিজেদের উদ্যোগে!

 
নিজস্ব প্রতিবেদক : চেয়ে চেয়ে ধৈর্যহারা। তারপর শেষ হল চাওয়ার পালা। এবার নিজেরাই উদ্যোগ নিয়ে মেরামত করে ফেললেন চার কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক। সৃষ্টি করলেন অনন্য এক নজির।‘আসলে আমরা চাইলেই অনেক কিছু করে ফেলতে পারি। অন্যের জন্যে অপেক্ষায় থাকার চেয়ে এটাই ভালো।’ বলছিলেন আয়োজকদের একজন সাঈদ রানা।

2016_03_23_15_31_32_0B3C8kAf3ME4bSHwKXGeQv9oIYkvrv_original

চাদঁপুর জেলার মতলব (উ.) উপজেলার চান্দ্রাকান্দি গ্রামের কিছু তরুণ উদ্যোগ নিয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাওয়া সড়ক মেরামত করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন।এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ১০৫ জন ভলান্টিয়ার চান্দ্রকান্দি গ্রিনক্লাব, জামালপুর ইয়ুথক্লাব, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্যরা এবং ৪ কিলোমিটার সড়কের পাশে অবস্থারত গ্রামবাসী সবাই মিলে সড়কের খাল-খন্দক ভরাট করে যানবাহন চলাচলের জন্য উপযোগী করে তোলেন।

 

এদিন এ সড়ক মেরামতের জন্য সংগঠনের সদস্যরাসহ সবাই সকাল সাড়ে ৬টায় জড়ো হল কলিপুর বাজার সংলগ্ন পাম্প হাউজের পাশে। সেখান থেকেই শুরু হয় থেকে সড়ক মেরামতের কাজ শুরু করে সড়ক ইটের সুরকী, মাটি ভরাট, গর্ত ভরাট, পানি নিস্কাশনের জন্য ব্যবস্থা তৈরির কাজগুলো বেলতলী বাজার পর্যন্ত সম্পন্ন করেন।

 

বিকেল সাড়ে ৩টায় শুরু হয় পাকাকরণ কাজ। ইটের খোয়া, বালি দিয়ে ইট সুরকী ফিনিসিং করে বেলতলি থেকে কালিপুর পর্যন্ত কাজ করে ফেরেন সবাই রাত ৮টায়। সারাদিন নিজেদের আয়োজনে ছিল খাবারের ব্যবস্থাও।সংগঠনের সভাপতি জানান, চান্দ্রাকান্দি গ্রিন ক্লাব ২০০৯ সন থেকে গ্রামের উন্নয়নে মানুষের কল্যাণে নানা ধরনের কাজে সম্পৃক্ত রয়েছে। আজো (মেরামতের দিন) সকাল থেকেই অংশ নেন নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং গ্রীনক্লাব চান্দাকান্দি’র সিনিয়র সহসভাপতি ইবনুল সাঈদ রানা, সংগঠনের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ সংসগঠনের সকল ছেলে সদস্য, জামালপুর ইয়ুথ ক্লাবের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে