বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ব্যাংকের বিরুদ্ধে মামলা করছে বাংলাদেশ ব্যাংক

Commuters pass by the front of the Bangladesh central bank building in Dhaka March 8, 2016. REUTERS/Ashikur Rahman

নিউজ ডেস্ক : রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনায় ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করছে বাংলাদেশ ব্যাংক।

এজন্য নিউইয়র্কে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এখন পর্যন্ত মামলা করা হয়নি। খবর রয়টার্সের।

বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লোপাট করা অর্থ ফেরত আনার সুপরিশ করা হয়।

তবে এর আগে এক বিবৃতিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ বলেছে, তাদের সিস্টেমে কোনো ত্রুটি ছিলনা এবং উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই ফেব্রয়ারির শুরুতে ওই অর্থ স্থানান্তর করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।

ঘটনা জানার পরও বিষয়টি গোপন রেখে চুরি হওয়া অর্থ ফেরত আনতে গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সদ্য সাবেক গভর্নর ড. আতিউর রহমান ফিলিপাইনের ব্যাংকো সেন্ট্রালের গভর্নর আমান্ডো টেটাংকো জুনিয়রের কাছে সহযোগিতা চেয়ে চিঠি লেখেন।

এরপর গত ২৯ ফেব্রুয়ারি ফিলিপা

য়ারারের এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির খবর জানায়। এরপর বাংলাদেশী সংবাদমাধ্যমেও এ খবর এলে তোলপাড় শুরু হয়।

গত ৭ মার্চ বাংলাদেশ ব্যাংক টাকা চুরির ঘটনা স্বীকারের পাশাপাশি দাবি করে, দেশের বাইরে থেকে হ্যাকাররা অর্থ চুরি করেছে।

পরদিন ৮ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাক হওয়া অর্থ ফেরতে প্রয়োজনে মামলা করা হবে।

অর্থ চুরির দায়ের ব্যাপারে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এখানে কোনো রকমের দোষ নেই। এটা ফেডারেল রিজার্ভের, যারা এটা সেখানে হ্যান্ডেল করেন, তাদের কোনো গোলমাল হয়েছে।’

তিনি আরো বলেছিলেন, ‘তারা যদিও বলছে, তাদের কোনো দায়িত্ব নেই; তবে এটা হতেই পারে না।’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুহিত বলেছিলেন, ‘ফেডারেল রিজার্ভ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে বার্তা প্রেরণ করে- আমরা তোমাদের এই রকম একটা হুকুম পেয়েছি; তোমরা এটা কনফার্ম কর। জবাবে তারা (বাংলাদেশ ব্যাংক) বলেছে- এটা ফলস।’

‘কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা পাওয়ার আগেই লেনদেনটা হয়েছে। সুতরাং ফেডারেল রিজার্ভ কোনোমতেই তাদের দায়িত্ব অস্বীকার করতে পারবে না’ যোগ করেন তিনি।

এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না- তখন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘অফ কোর্স। আমরা কী করব, তাদের বিরুদ্ধে কেস করব।

তাদের কাছে টাকা রাখছি, তারাই এই জন্য রেসপনসিবল। সুতরাং তাদের বিরুদ্ধে কেইস করব।’