ভোট গণনাকালে গুলিতে নিহত ২
নিজস্ব প্রতিবেদক : প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গণনাকালে কক্সবাজারের টেকনাফে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শফিক ও গফুর নামে দু’জন মারা গেছেনমঙ্গলবার (২২ মার্চ) রাত ৮টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপের ৭নং ওয়ার্ড কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়

জানা গেছে, মেম্বার পদপ্রার্থী নুরুল আমিন ও সেলিমের সমর্থকের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শফিক শাহপরীরদ্বীপ মাঝরপাড়ার দুদু মিয়ার ছেলে ও সেলিমের সমর্থক ছিলেন।বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।











