,

রাজধানীর দারুস সালাম থেকে জঙ্গি সন্দেহে আটক ৪ জন

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থেকে জঙ্গি সন্দেহে ৪ জনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)। তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে দাবি করছে পুলিশ।মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গণমাধ্যম শাখার সংবাদ সম্মেলনে এতথ্য জানান সিটির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।

ad14_9_102833_112400

 

আটকরা হলেন- আব্দুর রাজ্জাক উমায়ের, ফয়সাল আহম্মেদ, আহমেদ ফজলে আকবর ও আবু নাঈম মোহাম্মদ জাকারিয়া। এসময় তাদের কাছ থেকে ধর্মীয় উগ্র মতবাদ সম্বলিত বিভিন্ন বই উদ্ধার করা হয়।সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দারুস সালাম থানা এলাকার কল্যানপুর বাসস্ট্যান্ড থেকে ওই ৪ জনকে আটক করা হয়।

 

 

আটকদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে মনিরুল ইসলাম বলেন, তারা উগ্রপন্থি মতাদর্শে বিশ্বাসী জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। শেখ সোহান সাদ ওরফে বারা আব্দুল্লাহর নেতৃত্বে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন।চলতি মাসের শেষের দিকে ঢাকা শহরকেন্দ্রিক তারা বেশ কয়েকটি নাশকতার পরিকল্পনা করছিল। কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার ষড়যন্ত্রের উদ্দেশ্যে তারা একত্রিত হয়েছিল।

 

আটকদের বিরুদ্ধে দারুস সালাম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান মনিরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে