টাকা চুরির দায়ে জনতা ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক : জনতা ব্যাংক থেকে ২ কোটি টাকা চুরির দায়ে রাজিব হাসান নামে ব্যাংকের এক সিনিয়র অফিসারকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম বরখাস্তের বিষয়টি জানিয়ে বলেন, বিভাগীয় ব্যবস্থা হিসাবে তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রাজীব হাসান ভাউচারে গরমিল করে ২ কোটি টাকা চুরি করে। পরে তল্লাশি চালিয়ে তার বাসা ও অফিস থেকে ১ কোটি ৯৩ লাখ টাকা উদ্ধার করা হয়।











