,

ব্রাসেলসে বিমানবন্দরে বোমা বিস্ফোরণ

bbcআন্তর্জাতিক ডেস্ক : ব্রাসেলসের জাভেন্টেম বিমানবন্দরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলজিয়ামের গণমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা যায়, টার্মিনাল ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা গেছে, মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করছে।

প্যারিস হামলার মূল আসামী সালেহ আব্দেস্লামকে ব্রাসেলস থেকে গ্রেফতারের চারদিনের মাথায় এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।
স্থানীয় খবরে বলা হয়, বিমানবন্দর থেকে লোকজনদের বের করে নেওয়া হয়েছে। সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। রেল যোগাযোগও বন্ধ করা হয়েছে।

বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যন জাম্বোন সোমবার বেলজিয়াম রেডিওতে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, হামলার ব্যাপারে তারা আগে থেকেই সতর্ক ছিলেন।

বেলজিয়ামের সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলছে, শেরাটন হোটেলের বিপরীতদিকে বের হওয়ার পথে আহত ও অজ্ঞান অবস্থায় লোকজন আটকা পড়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন হামলার নিন্দা জানিয়ে টুইট বার্তায় বলেন, এক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো সহায়তা করবো। খবর বিবিসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ