বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক সাঈদের আবেদন খারিজ

2015_12_01_12_40_19_i2j1pAidp5RZXuQTIjHsHMcp6Gvgr5_originalনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাই কোর্ট।

মঙ্গলবার (২২ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. মনিরুজ্জামান কবির।

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. মনিরুজ্জামান কবির।

তারেক সাঈদের এ আবেদনের শুনানি শেষে আদালত তার আদেশে বলেন ‘নট প্রেস রিজেক্ট’। অর্থাৎ উত্থাপিত হয়নি মর্মে আবেদনটি খারিজ করা হলো।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

এরপর নজরুল ও তার চার সহযোগীকে হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি একটি এবং চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় বিজয় কুমার অন্য মামলাটি দায়ের করেন। সে মামলাগুলোর মধ্যে সেলিনার মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদন আজ খারিজ করে দিলো হাই কোর্ট।

তদন্ত শেষে গত ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। চলতি বছর ৮ ফেব্রুয়ারি দুই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

বিউটির করা এ মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ২৪ ফেব্রুয়ারি হাই কোর্টে এই আবেদন করে তারেক সাঈদ। এর আগে গত ১৫ মার্চ আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের করা মামলা বাতিল চেয়ে তারেক সাঈদের করা আবেদন হাইকোর্ট খারিজ করে দেন।

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪