,

৩ ইরানী নাগরিক আটক, চুরির অভিযোগে

 

 

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের আবির ট্রেডার্স নামের একটি টিনের দোকানের ক্যাশ বাক্স থেকে অভিনব কায়দায় টাকা চুরির অভিযোগে আটক তিন ইরানী নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান শিকদার এ নির্দেশ দেন।

 

untitled-3-48541
এর আগে তাদের তিনজনকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, রোববার গোবিন্দগঞ্জ পৌর এলাকার আজমল হক মনজুর দোকান থেকে ৩১ হাজার টাকা চুরি হয়।
এ ঘটনায়, মোহাম্মদ হাদী, ফারজেদোলা ও রেজা আলী নামে তিন ইরানি নাগরিককে আটক থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
‌পরে, আটককৃতদের বিরুদ্ধে রাতেই গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন ব্যবসায়ী আজমল হক।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১৯ মার্চ রাতে ওই তিন ইরানী নাগরিক দোকানে এসে এক হাজার টাকার নোট ভাংতি করতে চান। পরে তারা নতুন টাকার নোট চাইলে চেয়ে কৌশলে ক্যাশ বাক্সে হাত দিয়ে একত্রিশ হাজার পাঁচশ টাকার একটি বান্ডিল সরিয়ে ফেলেন। পরে তারা চলে যাওয়ার পর টাকা চুরির বিষয়টি জানতে পারেন দোকানের মালিক।
পরের দিন ২০ মার্চ আবারও তারা একটি সাদা রঙের কারযোগে দোকানের সামনে আসলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। এসসময় স্থানীয় লোকজন তাদের আটক করার পর প্রথমে তারা নেপালী বলে দাবি করলেও পরবর্তীতে পুলিশের কাছে ইরানি নাগরিক বলে স্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে