বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা দুদক ছেড়ে যাচ্ছেন

 

 

নিজস্ব প্রতিবেদক : প্রেষণে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি), দুই পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তাদের নিজ নিজ বিভাগে ফেরত যাচ্ছেন। তারা হলেন- দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ শাখার মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক (উইন কমান্ডার) তাওহিদুল ইসলাম, পরিচালক মো. মনিরুজ্জামান ও দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

 

2016_03_21_21_45_18_dEemz8QdNNzX2MQzDXdoLDWcd9BJiA_original

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন সভায় তাদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। যা শিগগিরই আদেশ আকারে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি ইস্যু করা হবে।

দুদকের এক সংশ্লিষ্ট সূত্র বাংলামেইলকে এসব নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, প্রেষণে নিয়োগ পাওয়া ওই চার কর্মকর্তাকে নিজ নিজ দপ্তরে ফেরত পাঠানোর বিষয়ে আজ (সোমবার) সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জনপ্রশাসন বিভাগের সচিব বরাবর চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। শিগগিরই এইসব পদে নতুন কর্মকর্তা চাওয়া হবে।

এর মধ্যে যুগ্ম-সচিব মর্যাদার জিয়া উদ্দিন দুদকের ডিজি পদে এসেছিলেন সরকারের হিসাব ও নিরীক্ষণ বিভাগ থেকে। পরিচালক মনিরুজ্জামানও একই বিভাগ থেকে এসেছিলেন। উইং কমান্ডার তাওহীদুল ইসলাম দুদকে পরিচালক হিসেবে এসেছিলেন বিমান বাহিনী থেকে। প্রণব কুমার ভট্টাচার্য্য ছিলেন বিসিএস ২৪তম ব্যাসের সিনিয়র তথ্য কর্মকর্তা। তিনি তথ্য মন্ত্রণালয় থেকে দুদকের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা হিসেবে উপপরিচালক সমমানের পদে এসেছিলেন।