বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন ও জাতীয় শিল্পনীতির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

 

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১৬ এবং জাতীয় শিল্পনীতি, ২০১৬ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এসব অনুমোদন দেওয়া হয়।

Cabinet-Meeting21458550102

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আজকের কেবিনেটে চারটি বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে সেনানিবাস আইন, ২০১৬ এর খসড়া আরো পর্যালোচনা করে পাঠানোর সিদ্ধান্ত হয়। বাকি দুটি আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। একটি ছিল অবহিতকরণ।