বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়া হরিণের গুলিবিদ্ধ একটি শাবক উদ্ধার

 

 

নিজস্ব প্রতিবেদক : চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকা থেকে মায়া হরিণের গুলিবিদ্ধ একটি শাবক উদ্ধার করেছেন হান্নান গাছি নামের এক জেলে।রোববার সন্ধ্যায় হরিণ শাবকটি উদ্ধার করা হয়। পরে চরফ্যাশন রেঞ্জের চরমানিকা বিট কর্মকর্তা মো. খলিলুর রহমানকে খবর দিলে তিনি হরিণের শাবকটিকে বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিনের নির্দেশমতে রাত ৮টার সময় প্রাথমিক চিকিৎসা শেষে চর ইসলামের বাগানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে অবমুক্ত করেন।

Bhola1458535595

 

প্রত্যক্ষদর্শীরা জানান, অানুমানিক তিন বছর বয়সি ৩ ফুট উঁচু হরিণটিকে চোরাই শিকারিরা চরকুকরি-মুকরি, চরপাতিলা ইসলাম এলাকার যেকোনো বাগানে গুলি করে। গুলিবিদ্ধ হরিণটি নদী সাঁতরে লোকালয়ে চলে এলে জেলেদের হাতে আটক হয়।বিট কর্মকর্তা খলিলুর রহমান জানান, হরিণ আটকের সংবাদ পেয়ে নাছির উদ্দিন ও মোহাম্মদুর রহমানসহ চরলক্ষ্মী এলাকা থেকে হরিণ শাবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করেন। তিনি আরো জানান, মিঠা পানির সন্ধানে হরিণ শাবকটি লোকালয়ে চলে আসতে পারে।

 

 

চরফ্যাশন বন বিভাগের ম্যানগ্রোভ বনাঞ্চলসহ বিভিন্ন বনে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ হাজার হরিণ রয়েছে বলে বন কর্মকর্তা রুহুল আমিন জানান। প্রায়ই এসব হরিণ শিকারিদের হাতে প্রাণ হারায়।